বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা থেকে থেকে মোট ১২২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
শনিবার খোকসা উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, রিপন হোসেন।
খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ পারভিন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রিপন হোসেন বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবাজের কোনো স্থান হবে না। নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।
পরে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার ৮৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ১২৩ জন শিক্ষার্থীদের হাতে নগদ এক হাজার টাকা এবং প্রতিটি বিদ্যালকে ক্রীড়া সামগ্রী দেয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন