বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: কাউখালী বিএনপির উদ্যোগে কুরআন খতম

আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে কুরআন খতম কার্যক্রম চলছে।
শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করছে কাউখালী উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে কুরআন খতমসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী জাম্নাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করছেন। পাশাপাশি দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকদের অংশগ্রহণে কাউখালীতে দিনটি পালিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন