বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী ‘বাবা সোলায়মান’কে ১ বছরের কারাদণ্ড-

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সোলায়মান ওরফে ‘বাবা সোলায়মান’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সারোয়াতলী ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। এ সময় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে সোলায়মানকে হাতেনাতে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​অভিযান পরিচালনায় সার্বিক আইনগত সহযোগিতা প্রদান করে বোয়ালখালী থানা পুলিশ। এ সময় অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের শান্তি ও যুবসমাজকে রক্ষা করতে বোয়ালখালী উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক