বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স ও সায়রা-জহির ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০+ রোগীকে সেবা প্রদান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরন্দীপ ইউনিয়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স-এর উদ্যোগে এবং সায়রা-জহির ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় একটি দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সকাল ৯:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত শ্রীপুর এলাকার মুন্সিপাড়া ইউনুছ সাহেবের বাড়িতে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
​উক্ত মেডিকেল ক্যাম্পে এলাকার সর্বস্তরের প্রায় ১২০০+ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সেবা প্রদান করা হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে কার্ডিওলজি, গাইনী, মেডিসিন, শিশু রোগ, চর্ম রোগ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চট্টগ্রাম অ্যালেক্সের সভাপতি মোহাম্মদ ইউনুস এবং বোয়ালখালী উপজেলার মেডিকেল অফিসার ডা. মামুনুল হক মামুন।
​অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “হতদরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। লায়ন্স ক্লাব ও সায়রা-জহির ফাউন্ডেশন যেভাবে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা নিয়ে এসেছে, তা সমাজের অন্যান্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
​মেডিকেল ক্যাম্পে স্হানীয় ও দূরদূরান্ত থেকে আগত সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স ও সায়রা-জহির ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০+ রোগীকে সেবা প্রদান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরন্দীপ ইউনিয়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স-এর