ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোররাত ১২টা ৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মো. ফাহিম (১৯) এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. জনি (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতঘরের উত্তর পাশের কক্ষে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই আল-আমিন, এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল।
জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ প্রতিভা সন্ধানী, পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায় সংবর্ধনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে

‎সবুজবাগ থানা যুবদল নেতা সাকিবের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার: সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

 ​সবুজবাগ থানা যুবদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন সাকিব-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত