
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে


