বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং জনজীবনকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলেছে। শ্রাবনের এই দেবদাহে প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন। দিনে কিংবা রাতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারনে দিশেহারা মানুষ। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি-এর অধীনে পরিচালিত আখাউড়া জোনাল অফিসে জানতে চাওয়া হলে তারা বলেন এর মূল কারণ হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। আখাউড়া ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা পরিচালনা করার জন্য আমাদেরকে যতটুকু ক্যাপাসিটি দেওয়া হয়েছে আমরা তার সর্বোচ্চ দিয়ে গ্রাহক সেবা করার চেষ্টা করছি। তাদের সাথে কথা বলে জানা যায় এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে উৎপাদন ঘাটতি, জ্বালানি সংকট এবং দুর্বল ব্যবস্থাপনা। এই সমস্যা দূর করতে হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা না হলে এই অবস্থার পরিত্রান ঘটবে না।সরজমিন পরিদর্শন করে দেখা যায় আখাউড়া উপজেলা ও তার আশপাশের এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার ফলে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিশুদের লেখাপড়াসহ গ্রামীণ জীবনের ছোট-মাঝারি শিল্প কারখানার উৎপাদন ও দোকানপাটের ব্যবসা বাণিজ্য। পাশাপাশি আকস্মিক ভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সকল দাপ্তরিক কার্যক্রম। এমত অবস্থায় বিদ্যুৎহীন নির্ঘুম রাত কাটছে অসুস্থ রোগীসহ গ্রামীণ মানুষের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়নসভা