
আখাউড়ায় ভ্রাম্যমান ব্যবসায়ীদের জন্য যুগান্তকারী উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার প্রাণকেন্দ্র সড়ক বাজারে যানজট যেন নিত্যদিনের চিত্র। সরকারি ছুটির দিনেও এ ভোগান্তি থেকে রেহাই পান না স্থানীয়রা। যানজটে আটকে ট্রেন মিস করা থেকে শুরু করে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটছে। তবে এবার সেই ‘পরিচিত যানজট’ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ বিক্রেতাদের জন্য আলাদা স্থান নির্ধারণ করে বসার ব্যবস্থা করা

