গত ১২/০৩/২০২৬ খ্রি. তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন শ্যামনগর বিওপি বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে পুকুর খনন কাজ করার সময় একটি মর্টার শেল পাওয়া যায়। জন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় বাংলাদেশ পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে সংবাদ প্রদান করলে উক্ত ইউনিটের সদস্যরা গত ১৫/০৩/২০২৬খ্রি. তারিখ বিকাল অনুমান ১৬:১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শ্যামনগর বিওপি বিজিপি ক্যাম্প সংলগ্ন ফাঁকা স্থানে নিরাপদে কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।




