ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে দুই বাংলাদেশি আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় উল্লেখ করা হয়েছে।

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার টহল দল কর্ণজোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই দুই কিশোরকে আটক করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল

জাতীয় পত্রিকা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ২০২৬ সালের দেশসেরা উপজেলা প্রতিনিধি