সিরাজগঞ্জে অনুমোদনহীন গোখাদ্য উৎপাদন, কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় গোখাদ্য গমের ভূষি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে হোসেনপুর এলাকার মেসার্স খন্দকার ট্রেডার্স নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে কারখানাটির ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ ও বিএসটিআইয়ের প্রযোজ্য নিবন্ধন ও অনুমোদন, গমের ভূষি কেনাবেচার রসিদ, পণ্যের ওজন ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। পাশাপাশি পণ্যে ভেজাল বা অপদ্রব্য মেশানো হচ্ছে কি না, পচা কিংবা ছত্রাকযুক্ত পণ্য বিক্রি করা হচ্ছে কি না এবং উৎপাদন ও সরবরাহসংক্রান্ত তথ্যও পরীক্ষা করা হয়।

এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে গোখাদ্য গমের ভূষি উৎপাদন ও বাজারজাত এবং মোড়কে লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল মালেক খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইন-বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল

জাতীয় পত্রিকা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ২০২৬ সালের দেশসেরা উপজেলা প্রতিনিধি