ভালুকায় ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেল এক বছরের শিক্ষা উপকরণ

ময়মনসিংহের ভালুকায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ সিফাত হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মাওলানা মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক টানাপোড়েন ও সংকটের কারণে অনেক শিক্ষার্থীর স্বাভাবিক পড়াশোনা প্রয়োজনীয় বই খাতা ও অন্যান্য উপকরণের অভাবে বাধাগ্রস্ত হয়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এসব প্রয়োজনীয় উপকরণের সংস্থান করা গেলে তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।