ভালুকা ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক হলেন আফরিন নাহার খুঁকি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং ভালুকা ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আফরিন নাহার (খুঁকি)।
গত ৭ই অক্টোবর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভালুকা উপজেলা শাখার সভাপতি শামিমা রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন নাহার সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
নব-মনোনীত সাধারণ সম্পাদক আফরিন নাহার খুঁকি এমবিবিএস ও এলএলবি অধ্যয়নরত। তিনি ভালুকা উপজেলার বাঁশিল গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি মোঃ সিরাজ উদ্দিন ওরফে সিরাজ মৃধাইলের নাতনি এবং মোঃ আদম আলী মৃধাইলের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মলগ্ন থেকেই সিরাজ মৃধাইল ও তার পরিবার বাঁশিল গ্রামে একমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা মনে প্রাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আফরিন নাহার খুঁকি ৫ই আগস্টের পূর্বে শত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগকে হটাতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। এবারের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে তিনি ইউনিয়নের নারী নেত্রীদের নিয়ে ব্যাপকভাবে মাঠে কাজ করেছেন।
এছাড়া তিনি ২০১৮ সালে বাঁশিল দয়াল মার্কেটে ‘রিয়াদ মেমোরিয়াল স্কুল’ প্রতিষ্ঠা করেন এবং তিনি ‘রিয়াদ মেমোরিয়াল স্কুল’ প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে। এলাকায় তিনি সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অনিয়মের সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে পরিবার পরিকল্পনা কর্মকর্তার হুমকি

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতা ও মাঠপর্যায়ে

চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সর্বজনের পছন্দের শীর্ষে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জননেতা শরিফুল হাসান অপু

বাগেরহাটের চিতলমারী স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক