ভালোবাসা, মানবিকতা ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়তে চাই’—ঝালকাঠি সদর উপজেলার ৩ নং ইউনিয়নের খান আনিচুর রহমান পান্নুর প্রত্যাশা

নির্বাচনে বিপুল অর্থ ব্যয়ের প্রচলিত ধারণা বদলে ভালোবাসা, মানবিকতা, সততা ও জনসম্পৃক্ততার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন ঝালকাঠি সদর ৩নং নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খান আনিচুররহমান (পান্নু) ।
তিনি বলেন, “নির্বাচন মানেই বিপুল টাকা-পয়সা—এই পুরোনো ধারণা বদলাতে চাই। ৩ নং নবগ্রাম ইউনিয়নের মানুষ সচেতন, বিবেকবান ও দূরদর্শী। তাঁরা জানেন, কে সুখে-দুঃখে পাশে থাকেন আর কে শুধু নির্বাচনের সময় মানুষের দরজায় কড়া নাড়েন।”
এক বার্তায় খান আনিচুররহমান পান্নু বলেন, তিনি এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে হিংসা-বিদ্বেষের পরিবর্তে থাকবে ভালোবাসা, পারস্পরিক সম্মান ও সহযোগিতা। তাঁর লক্ষ্য, ইউনিয়নের  প্রতিটি মানুষ যেন নিজেদের নিরাপদ, সম্মানিত ও মূল্যবান মনে করেন।
তিনি বলেন, হার-জিত মহান আল্লাহর হাতে। তবে মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা, সাহস ও সততা মানুষের নিজের হাতে। সেই বিশ্বাস থেকেই তিনি চেয়ারম্যান  পদে প্রার্থী হয়ে ইউনিয়ন বাসির  দোয়া, সমর্থন, ভালোবাসা ও পরামর্শ কামনা করছেন।
খান আনিচুররহমান পান্নু  আরও বলেন, “আমি শুধু একজন জনপ্রতিনিধি হতে চাই না, আমি আপনাদের পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হয়ে থাকতে চাই।”
তরুণদের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও ভবিষ্যৎপ্রস্তুত করে তুলতে চান। তাঁর প্রত্যাশা, এলাকার সন্তানরা যেন শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারে।
তিনি বলেন, “আমি চাই আমাদের ৩ নং নবগ্রাম ইউনিয়নের  শিক্ষা, প্রযুক্তি ও মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠুক। তরুণরা হবে আমাদের শক্তি, বয়োজ্যেষ্ঠরা পাবেন সম্মানের আসন এবং শিশুরা পাবে নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ।”
ওয়ার্ডবাসীর উদ্দেশে তিনি বলেন, তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া ছাড়া তাঁর কোনো শক্তি নেই। জনগণের মূল্যবান পরামর্শকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন বলেও জানান।
শেষে খান আনিচুররহমান পান্নু  বলেন, “আসুন, আমরা একসঙ্গে ভালোবাসার রাজনীতি ও মানবিকতার রাজনীতি গড়ে তুলি। আমাদের ৩ নং নবগ্রাম ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।”
খান আনিচুর রহমান পান্নু  ঝালকাঠি জেলা যুবদলের  দলের ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন