ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত

ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারাত্মক আহত হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭)  নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ গ্রামে তার নানা মৃত জালাল আহমেদের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং সংশ্লিষ্ট অটোরিকশা চালক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সকাল ৮:৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুন্দিয়ায় নারীর আলোর মিছিল ও ব্রহ্মপুত্রের জলে রূপালী স্বপ্ন, অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি ও ফ্যামিলি কার্ডের নতুন দিগন্ত

যেখানে ব্রহ্মপুত্রের শান্ত জলধারা রোদের আলোয় ঝিলমিল করে ওঠে, যেখানে