গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, দিশেহারা রোগীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটের কারণে কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ৫০ শয্যার এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় প্রতিদিন সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন। বাকি ৮টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শুধু চিকিৎসকের সংকটই নয়, হাসপাতালে নেই কোনো এক্স-রে টেকনোলজিস্ট ও ডেন্টাল টেকনোলজিস্ট। ফলে আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও দন্ত চিকিৎসা সেবা পুরোপুরি ভেঙে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, চিকিৎসকের অভাবে হাসপাতালে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। অনেক রোগী দূর-দূরান্ত থেকে এসে চিকিৎসক না পেয়ে কিংবা প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন।  সরকারি হাসপাতালে সেবা না পেয়ে বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে সাধারণ ও নিম্নআয়ের রোগীদের চিকিৎসার ব্যয় বহু গুণ বেড়ে যাচ্ছে।
স্থানীয়রা বলেন, অবিলম্বে শূন্য পদে বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনোলজিস্ট নিয়োগ দিয়ে গোয়ালন্দ উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তারা আরো জানান চিকিৎসা  নিতে আসা মানুষ ঘন্টা পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও চিকিৎসা  সেবা না পেয়ে বাড়ীতে চলে যান আবার তার পরের দিন এসে লাইনে দাড়ান চিকিৎসা সেবা নেওয়ার জন্য।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মারুফ হোসেন বলেন, “জনবল সংকট থাকা সত্ত্বেও আমাদের সাধ্যের সবটুকু দিয়ে রোগীদের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। তবে বিশেষজ্ঞ ডাক্তার এবং টেকনোলজিস্ট না থাকায় অনেক সেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। দুইজন চিকিৎসক ডা.আলাউদিন ও সাবরিনা মেহের পোষ্টিং দেওয়া আছে তারা যোগদানের পর থেকে আর আসে না। ডা. আলাউদিন যোগদানের তাং ২০ অক্টবর ১৮ ও ডা.সাবরিনা সেহের।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই নতুন লোকবল নিয়োগ বা পদায়ন করা হবে।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল হুদা জানান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো দীর্ঘ দিন ধরেই লোকবল সংকট রয়েছে এবিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।  তিনি আমাদের আশ্বস্ত করেছেন আশা করি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, দিশেহারা রোগীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটের কারণে কাঙ্খিত

শোক সংবাদ

অকালেই না ফেরার দেশে চলে গেলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের