মদনে জাতীয়তাবাদী তাঁতী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নেত্রকোনার  মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের  মদন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) মদন উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মদন পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, মদন উপজেলা শাখার সভাপতি এখলাস মেম্বারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মদন পৌর তাঁতী দলের সভাপতি মো. শামীম মিয়া।
সভায় উপজেলা ও পৌর তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা তাঁতী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এ সময় তাঁতী দলের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন