মদনে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উপলক্ষে মতবিনিময় সভা

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় গোবিন্দশ্রী বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র গোবিন্দশ্রী উপশাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি’র গোবিন্দশ্রী উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক শিবলী আহম্মেদ ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আনিসুর রহমান, নেত্রকোণা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ডা. খায়রুল ইসলাম, বাজার কমিটির সভাপতি মো. টিপু সুলতান, ব্যবসায়ী মো. মোবারক হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক আল রাব্বি রবিন, সাবেক শিক্ষক দুলাল মাস্টার এবং সাবেক গোবিন্দশ্রী চেয়ারম্যান সিরাজুল ইসলাম তালুকদারসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় বক্তারা ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয় এবং ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫১ শতাংশ শিক্ষার্থীই পড়তে ও গুনতে পারে না, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর