​ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিব ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক লুৎফুজ্জামান আলিব ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাড়ির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​আজ ২২ অক্টোবর ২০২৬ তারিখে ফুলপুর গোলচত্বরে এই মানববন্ধনের আয়োজন করে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখা’।

​মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা পূর্বধলার সীমান্ত অঞ্চলের সাংবাদিক লুৎফুজ্জামান আলিব ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন