মহেশপুরে র‍্যাবের অভিযানে ৮১৮ বোতল মাদকসহ পিকআপ জব্দ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ সিরাপসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বুধবার (২০ মে) ভোরে উপজেলার সামান্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মহেশপুর উপজেলার আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের সদস্যরা। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে র‍্যাব সদস্যরা পূর্বপ্রস্তুত স্পিড ব্রেকার ব্যবহার করলে পিকআপটির দুটি চাকা পাংচার হয়ে যায়। এরপরও গাড়িচালক প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে রাস্তার পাশের একটি ডোবায় তিনটি বস্তা ফেলে দেওয়ার চেষ্টা করে।
র‍্যাবের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেলে মাদক কারবারিরা পিকআপ ভ্যান ও বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে ৪১৯ বোতল ফেনসিডিল ও ৩৯৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত পিকআপ ভ্যান পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার