মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপপরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, তথ্য অফিসার পাভেল দাস, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, মোঃ ইমরান হোসেন ও আরাফাত হোসেন, মো: সাজ্জাদ হোসেন, শিউলী আফরোজ, তৌহিদুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করা, অপতথ্য রোধ এবং জনসাধারণের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন