২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় মাগুরা সদরে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মে সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এর আয়োজনে একদিনের কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন, খামারবাড়ি, মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, শালিখা হাসনাত আব্দুল্লাহ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদা সুলতানা,সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা রহমান।
কর্মশালায় মাগুরা সদর উপজেলার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে “পার্টনার” প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।




