
বাংলাদেশের আইনের একটি বড় দুর্বলতা কি—মাদক মামলায় আসামির সহজে জামিন পাওয়া?
উত্তম চক্রবর্তী, বাংলাদেশ ব্রাহ্মণ পরিবারের সন্তান হিসেবে জনাব তারেক রহমান স্যার-এর কাছে বিনীত প্রশ্ন রাখতে চাই—
মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কি আরও কঠোর ও কার্যকর আইন প্রয়োজন নয়?
মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে।
তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত তদন্ত, ন্যায়বিচার এবং কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
মাদক ব্যবসায়ীরা যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে বারবার জামিন নিয়ে সমাজে ফিরে গিয়ে আবারও মাদক ব্যবসা করতে না পারে—এ বিষয়ে আপনার সরকারের পরিকল্পনা কী?
মাদকমুক্ত বাংলাদেশ চাই।
যুবসমাজকে রক্ষা করতে কঠোর ও কার্যকর ব্যবস্থা চাই।
উত্তম চক্রবর্তী




