মাদারীপুরের কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার

মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা,ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ফয়সালরের বিরুদ্ধে। এসব ঘটনায় তার নামে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “ফয়সাল তালুকদার বিভিন্ন সময় গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়েছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এছাড়া, একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনাতেও স্থানীয়দের সন্দেহের তীর তার দিকেই রয়েছে।

এদিকে ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘোড়াঘাট পৌরসভার শর্মী মেডিকেল স্টোরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায়

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে ভুয়া