মান্দায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

নওগাঁর মান্দা উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন জয়পুরহাট জেলার ধানমন্ডি সদর এলাকার আমিনুল ইসলাম (৩৬), তার মা আকলিমা (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।

জানা গেছে, আমিনুল ইসলাম তার অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন। পথে মান্দার বিজয়পুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন