
মান্দায় খাল পুনঃখননে বদলে যাচ্ছে হাজারো কৃষকের ভাগ্য
নওগাঁর মান্দা উপজেলায় পুনঃখনন করা একটি খাল বদলে দিয়েছে হাজারো প্রান্তিক কৃষকের জীবন-জীবিকার চিত্র। দীর্ঘদিনের জলাবদ্ধতা, সেচ সংকট ও ফসলহানির দুর্ভোগ কাটিয়ে এখন নতুন স্বপ্ন দেখছেন কুশুম্বা ইউনিয়নের কৃষকেরা। সরকারের পুনঃখনন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ




