মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

টাঙ্গাইলে সখিপুরে পাওনা টাকা আদায়ে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, থানায় করা হয়েছে জিডি। জানা গেছে, উপজেলার কচুয়া এলাকার আব্দুল হালিম এর ছেলে ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন বাদী হয়ে একই উপজেলার চতলবাইদ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মোঃ সোহেল রানার নিকট পাওনা ১ কোটি ২৫ লাখ টাকার দাবিতে মামলা দায়ের করেছে। মোকাদ্দমা নং ৬১২/২৫ (সিআর)(দায়রা ২৯০০ সাবজজ),৭৭২/২৫(সিআর)(দায়রা ৩১০০সাবজজ)। মামলা করায় বিবাদী বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যেখানে পাবে সেখানেই প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে আসছে। এ বিষয়ে দুলাল হোসেন সখিপুর থানায় দুটি জিডি করেছেন। সখিপুর থানার জিডি নং ১১৩৮ তারিখ ১৬/১১/২৫ ইং এবং ৮৪৫ তারিখ ১৪/০১/২৬ ইং। এবিষয়ে বাদি উপজেলা কৃষক দলের সাবেক

সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন বলেন, আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন