মিঠামইনে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের পেশাজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদকের ভয়াবহতা রোধ ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার দাবিতে সর্বস্তরের পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’ মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ প্রজন্ম গড়ে তুলি,’এই স্লোগানকে সামনে রেখে সভাটি আয়োজন করে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

আজ শনিবার  (৩অক্টোবর) সকাল ১০টায় মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।

সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন –
শিক্ষক  জুনায়েদুল ইসলাম, অধ্যাপক জহরুল লাল দাস, নুরুল আমিন, নুরে আলম, দিলকুশ উদ্দিন মানিক,
বীর মুক্তিযোদ্ধা নরিছলাম সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা   মজিবুর রহমান ভূঁইয়া,
উপজেলা ভাইস চেয়ারম্যান শাফির উদ্দিন, বিএনপি নেতা শাহরিয়ার আলম তপন, বিএনপি’র গ্রীস নেতা   আশরাফ উদ্দিন ঠাকুর টিপু, বাসেত সিকদার, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান মাহিন
,ইমাম মহিউদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা আবুল কাশেম, সাংবাদিক নাসির উদ্দিন হারুন,সাংবাদিক   ওমর ফারুক, সাবেক সেনা সদস্য আব্দুল বাতেন, জুলাই যোদ্ধা রিতা। মাদক আন্দোলনকারী নেতা  মতিউর রহমান  মান্না।

এছাড়া ডাক্তার, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকরাও সভায় উপস্থিত ছিলেন।
সভার মূল উদ্দেশ্য ছিল
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা,মাদক প্রতিরোধে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং
একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা।
বক্তারা বলেন, মাদক না বলি জীবনকে হ্যাঁ বলি”। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পেশাজীবীকে নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু এখন দেশটাকে ধ্বংস করে ফেলছে মাদক কারবারীরা। তাই এখন আমরা মাদকের বিরুদ্ধে দেশটাকে রক্ষার জন্য জিহাদ ঘোষণা করছি।

সভা শেষে সকল বক্তা সম্মিলিতভাবে ঘোষণা দেন।
আসুন আমরা সবাই মিলে মিঠামইনকে একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলি।

সভায় মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, স্কুল-কলেজে সচেতনতা প্রোগ্রাম চালু এবং মাদক কারবারীদের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন