
নীলফামারীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
শনিবার (৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
এ সময় পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিনসহ রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




