
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে “রক্তাক্ত জুলাই” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান ইসলাম সোভন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য শরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং স্বাধীনতার চেতনাকে তাদের চিত্রকর্মে সৃজনশীলভাবে ফুটিয়ে তোলে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশপ্রেমবোধের প্রশংসা করেন এবং জাতীয় ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন





