মুকসুদপুরে স্কুলে যাওয়ার পর নিখোঁজ ১৩ বছরের শিক্ষার্থী, থানায় জিডি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এলাকায় স্কুলে যাওয়ার পর থেকে আফিয়া (১৩) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন এর ভাঙ্গা দুর্গাপুর গ্রামের বাসিন্দা মোঃ জাফর শেখ (৪৫)-এর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে আফিয়া প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার মুকসুদপুর থানা এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ আফিয়ার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার কোনো খোঁজ পেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৯৯৯০৬৩৫৫।
এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশ জানায়, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ার কাহালু উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ মালিহা খানম-এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন