মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে দলের নেতৃবৃন্দের সুপারিশ ও পরামর্শের ভিত্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পরামর্শে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে পূন: বহাল করেন। একই সঙ্গে আগামীতে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে মুকসুদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন