মেধা-প্রতিভার স্বীকৃতি পেল কাউখালীর ৫৭ শিক্ষার্থী! কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীল প্রতিভার বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, বিতর্ক, আবৃত্তি, সংগীত ও খেলাধুলার মতো সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও পারিবারিক পরিবেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলে নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এস এম আহসান কবির বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার ও সনদ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মেধা-প্রতিভার স্বীকৃতি পেল কাউখালীর ৫৭ শিক্ষার্থী! কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে পিরোজপুরের কাউখালীতে