
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর পিতা আব্দুস সাত্তার (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা পৌর শহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় নামাজে জানাজা তাঁর নিজ বাড়ি উপজেলার পালান্দর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা কমিটি এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

