দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: আরও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় আরও ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিপন হোসেন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই দিন এমপি গাজী নজরুলকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন