গভীর শ্রদ্ধা, আবেগ ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জামালপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বুধবার সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।


