বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাপাসিয়া এলাকার মোঃ রহমত আলী ওরফে রহমত মিয়া (৫৩) এবং মোঃ রনি মোড়ল (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, রহমত আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলায় আদালত যাবজ্জীবন সাজা পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে রনি মোড়ল মাদক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধেও আদালতের সাজা পরোয়ানা থাকায় কালীগঞ্জ থানার টঙ্গীরপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন