রমজানের ইফতার আয়োজনে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন -এর নতুন নেতৃত্ব ঘোষণা

পবিত্র রমজান মাস উপলক্ষে Helping Hand Foundation Tangail এর উদ্যোগে একটি ইফতার মাহফিল ও সংগঠনের নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাইসুল ইসলাম খান – পরিচালক, আয়শা খানম মেমোরিয়াল হসপিটাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যুব প্রধান মো: আল-আমীন ও উপ যুব প্রধান–২ মো: খলিলুর রহমান, উপদেষ্টা – মো: রাসেলদুল ইসলাম রাসেল – (প্রভাষক, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ), উপদেষ্টা – মো: শহিদুল ইসলাম সাদি, এস. ফরিদ ইসলাম (পরিচালক, অ্যাপোলো হাসপাতাল), যুব সদস্য মো: সোহেল রানা, স্বপ্নচারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামিয়া আফরিন লতা, দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মিনারুল ইসলাম, ইউনিটি স্ট্রেন্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাফিল সিকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন কমিটি ঘোষণা, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, তরুণদের নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা সম্ভব।

আয়োজকরা জানান, সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানকে সফল করেছে। ভবিষ্যতেও সবার সম্মিলিত প্রচেষ্টায় Helping Hand Foundation Tangail সমাজের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানটি ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার