
বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিটে উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তী উদযাপন
স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবামূলক সংগঠন বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট, বিভাগীয় জোন-১ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানায়। র্যালিতে


