শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

এবার রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিলবিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছেবিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানানঘটনাটি আমরা শুনেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন