
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এজেন্ট ব্যাংকিংয়ের নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
আজ ০৬ অক্টোবর ২০২৬ ইং তারিখ মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটের সময় গোয়ালন্দ বাজারের মহর মোল্লা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং এর আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেওয়া হয়। পরে ফিতা কেটে ইউসিবি এজেন্ট ব্যাংকিং আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. নাজির হোসেন মোল্লা, ইউসিবি ব্যাংকের ফরিদপুর শাখার রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, ফরিদপুর শাখার ম্যানেজার সাইদুল ইসলাম, সাধারণ ব্যবসায়ী শাহজাহান আলী মোল্লাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, গোয়ালন্দ বাজারে ইউসিবি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ সহজেই ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

