রাজশাহীতে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে মানসম্মত প্রতিবেদন তৈরির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালাটি ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্যোতি বাংলাদেশের অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘এনগেজ’ প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে পরিবেশগত মানবাধিকার, রাজশাহীর পরিবেশগত অবক্ষয়ের কার্যকর সমাধান, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সংবাদকর্মীরা রাজশাহী অঞ্চলের স্থানীয় পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নিজ নিজ এলাকায় এর কার্যকর ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সহ-সুবিধাদানকারী হিসেবে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, মাকসুদা খানম এবং আবু ইউসুফ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মহিপুরে দুই একাডেমিক ভবনসহ প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন, ও উন্নয়ন কাজের উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা

শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মাগুরার শালিখায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে

কমনওয়েলথ স্কলারশিপে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন জবি শিক্ষকের

যুক্তরাজ্যের খ্যাতনামা দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায়