
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসআরবি’র অভিযান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে প্রতারণার মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে নিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের সাত সদস্যকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালায় এসআরবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এসআরবি-৫
