রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মধুমতি ট্রেনের এক মহিলা যাত্রী তার ২ টি ব্যাগ ট্রেনের বগিতে উঠানোর জন্য তার ১ বছরের একটি শিশু বাচ্চাকে প্লাটফর্মে অবস্থানরত অপর এক যাত্রির কাছে রেখে যায়। কিন্তু সে নামার আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
আজ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ সকাল ৬টায় প্লাটফর্মে বাচ্চাসহ অবস্থানরত যাত্রী কোন উপায় উপান্তর না পেয়ে শিশু #বাচ্চাটি স্টেশন কর্তৃপক্ষের হেফাজতে দেন।
#রাজশাহী_রেলওয়ে_স্টেশন কর্তৃপক্ষ বাচ্চাটি রাজশাহী জিআরপি থানা হেফাজতে দেন। পরবর্তীতে জিআরপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে জানায়।
জিআরপি এবং আরএমপির যৌথ প্রচেষ্টায় দ্রুত বাচ্চাটির নানী এবং খালাকে খোঁজে বের করে তাদের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করা হয়।
শিশুটির মা #ঈশ্বরদী স্টেশন থেকে বাচ্চাটিকে নেয়ার জন্য আসতেছে।
বিঃ. দ্র : প্রাথমিক অবস্থায় সবাই মনে করেছিলেন সে বাচ্চাকে ফেলে চলে গিয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ট্রেন ছেড়ে যাওয়ার সে বাচ্চাকে আর নিতে পারে নি।




