
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে লালবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে লালবাগ থানা এলাকার ১৩৮/১৭, লালবাগ রোডের একটি বাসা থেকে শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরোনো একটি মামলায় শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের একটি উপ-কমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
লালবাগ থানার ওসি জামিল আহমেদ বলেন, গতরাতে লালবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের বড় নেত্রী ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন।





