রানীনগর- আত্রাই- নাটোর আঞ্চলিক মহাসড়কে খেজুর গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা, পুলিশের তৎপরতায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এক ডাকাত

নওগাঁর আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে খেজুর গাছের ডাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে বেলাল প্রামাণিক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানাধীন মহাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী এলাকায় খেজুর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে একটি দেশীয় লোহার তৈরি ছোড়া ফেলে যায় তারা।
পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেলাল প্রামাণিককে গ্রেপ্তার করে। তিনি আত্রাই উপজেলার মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার বেলাল প্রামাণিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দর্শনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে শিশু গুরুতর অসুস্থ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত আলিফ ফার্মেসিতে অভিযান

চুয়াডাঙ্গার দর্শনা পারকৃষ্ণপুরে মেয়াদোত্তীর্ণ ও ভুল ওষুধ সেবনে এক মাসের