রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের অভিনন্দন, দৃঢ়ভাবে পাশে থাকার প্রতিশ্রুতি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাপান।

ঢাকার জাপান দূতাবাস আজ রোববার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়।

অভিনন্দন বার্তায় জাপান বলেছে, বাংলাদেশ যখন অধিকতর স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশটির পাশে দৃঢ়ভাবে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে টোকিও।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে জাপান।

এর মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপানের আগ্রহের কথা জানানো হলো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

All about spinshark

Understanding the Spinshark: A Comprehensive Guide What is Spinshark? The