‎রুহিয়া চৌরাস্তায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তায় সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০ থেকে ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে রুহিয়া চৌরাস্তা মোড় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। ​স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া-ঠাকুরগাঁও-আটোয়ারী আঞ্চলিক সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন একশ্রেণীর ব্যবসায়ী। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি ব্যস্ততম এই সড়কে নিয়মিত যানজট ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। ​অভিযান চলাকালে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, জনসাধারণের চলাচলের পথ সুগম করতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে এবং আগামী দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে। ​এদিকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা। জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে দুস্থ-অসহায়, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী

লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার