রূপগঞ্জের তারাবোতে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারব পৌরসভায় একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।
র‌্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।
এ-সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১১ মাসের শিশুর সন্তানের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে মৃগমারী গ্রামে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে