লাখাই উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

লাখাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পূর্নগঠন করা হয়েছে। মঙ্গলবার  (২৪ মার্চ) উপজেলার বুল্লা বাজারে প্রেসক্লাবে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এর পর সকল সংবাদকর্মীর উপস্থিতিতে দেবাশীষ আচার্য্য কে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটির তত্ত্বাবধানে ও উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন  সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।
কমিটি ঘোষণা শেষে উপস্থিত সাংবাদিকগণ নবনির্বাচিত নেতৃবৃন্দ কে ফুললে শুভেচ্ছা ও অভিনন্দন  জানান। এসময় উপস্থিত বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদিকতা এবং  উপজেলার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভুমিকার উপর  গুরুত্বারোপ  করেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, তারা যেন  অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে পারে সেজন্য সংশ্লিষ্ট দোয়া ও সহযোগিতা কামনা করছেন। তারা বলেন, লাখাই উপজেলা প্রেসক্লাব আগামীতে স্থানীয় জনমানুয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে আরও জুরালো ভুমিকা পালন করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন